Warranty Policy
Warranty Policy | Flow Tech Flow Tech · After-Sales Service Warranty Policy ওয়ারেন্টি নীতিমালা Warranty terms for photocopiers, printers and spare parts. · ফটোকপি মেশিন, প্রিন্টার ও স্পেয়ার পার্টসের ওয়ারেন্টির নিয়ম। Last updated / সর্বশেষ আপডেট: 12 November 2026 বাংলা English ফটোকপি মেশিন কপিয়ার ওয়ারেন্টি Photocopy Machine Copier warranty প্রিন্টার ইঙ্কজেট, লেজার, আইডি কার্ড Printer Inkjet, laser, ID card পার্টস স্পেয়ার পার্টস Parts Spare parts ১ / ২ / ৩ বছর সার্ভিস ওয়ারেন্টি প্যাকেজ ২৪–৭২ ঘণ্টা টেকনিশিয়ান শিডিউল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কভার অনুযায়ী কার্ডে লেখা আপনার প্যাকেজ ও কভারেজ সূচিপত্র ১ ওয়ারেন্টি প্যাকেজ ২ কী কভার করে, কী করে না ৩ ওয়ারেন্টি রেজিস্ট্রেশন ৪ ওয়ারেন্টি সার্ভিস গ্রহণের প্রক্রিয়া ৫ ওয়ারেন্টি বাতিল হওয়ার কারণসমূহ ৬ মেশিন ব্যবহারে সতর্কতা ৭ সাধারণ নিয়ম Flow Tech এর যেকোনো শাখা থেকে বিক্রয়কৃত ফটোকপি মেশিনের ওয়ারেন্টি Flow Tech নিজ দায়িত্বে প্রদান করে থাকে। এক্ষেত্রে গ্রাহককে নিচের নীতিমালা অনুসরণ করতে হবে। ১ ওয়ারেন্টি প্যাকেজ প্যাকেজ ১ ১ বছর সার্ভিস ওয়ারেন্টি ১ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস ও টেকনিশিয়ান সাপোর্ট। প্যাকেজ ২ ২ বছর সার্ভিস ওয়ারেন্টি ২ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস ও টেকনিশিয়ান সাপোর্ট। প্যাকেজ ৩ ৩ বছর + ১ বছর সার্ভিস + কনজিউমেবল পার্টস ৩ বছর ফ্রি সার্ভিস, সাথে প্রথম ১ বছর কনজিউমেবল পার্টসের ওয়ারেন্টি। আপনি যে প্যাকেজ নিয়েছেন সেটি আপনার ওয়ারেন্টি কার্ড ও ওয়ারেন্টি সার্টিফিকেটে উল্লেখ থাকবে। মাদারবোর্ড, পাওয়ার বোর্ড বা অন্য কোনো পার্টসের ওয়ারেন্টি সহ নিলে সেটিও কার্ডে লেখা থাকবে। ২ কী কভার করে, কী করে না ওয়ারেন্টিতে আওতাভুক্ত প